নিঃশ্বাসে বিশ্বাস
বোকা বোকা লেখে আঁকে বড়ো মন দিয়া।
রাবনের বাপ কেন করেছিল বিয়া?
গরু কেন করে রব? শিশু কেন কাঁদে?
ধেই ধেই নেতাবর, জনতা ফ্যাসাদে।
বেঁটে যত হামাগুড়ি লম্বারা ঝুঁকে
দিক ঠিক করে কেন হাওয়া শুঁকে শুঁকে?
আপোষে আপোষে যদি নরম পাপোশ
কাক কেন গাইবে না তেড়ে মালকোশ?
জাতপাত রেডি ভাত গাদা গাদা ছাই
বই করে দায় ঝাড়ে, অধম মশাই।
নিঃশ্বাসে বিশ্বাস
(একটি ভিজুয়াল ফিকশন)
প্রকাশনা: দ্য কাফে টেবল



Comments
Post a Comment